0

জলপাই টক ঝাল আচার

জলপাই টক ঝাল আচার
উপকরণ : জলপাই ৫ কেজি, চিনি আধা কেজি, শুকনো মরিচ ২ টেবিল চামচ, লবণ ১ টেবিল চামচ, পাঁচফোড়ন ১ চা চামচ, রসুন কোয়া ১ কাপ, তেঁতুল ১ কাপ, সরিষার তেল ২ কাপ।
যেভাবে তৈরি করবেন : জলপাই সেদ্ধ করে চটকে বিচি ছাড়িয়ে নিন। এবার চুলায় পাত্রে তেল দিন তেল গরম হলে পাঁচফোড়ন দিন। সিদ্ধ জলপাই এবং বিচি ফেলে দেয়া তেঁতুল ও চিনি এবং শুকনো মরিচ গুঁড়া দিন। ১০ মিনিট চুলায় ভাল করে নেড়ে সব উপকরণসহ জলপাইগুলো ভাল করে মিক্স হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে বৈয়মে সংরক্ষণ করুন।
আফরোজা জামান

Post a Comment

Notice

 
Top