0
পায়া সুপ

খাসীর পায়া ২০ টি লবঙ্গ ২ টি
হলুদ,বাটা ১ চা. চা. তেজপাতা ২ টি
মরিচ,বাটা ১ চা. চা. এলাচ ২ টি
আদা,বাটা ১ চা. চা. দারচিনি,২ সে. মি ২ টুকরা
পেঁয়াজ,বাটা ২ চা. চা  তেঁতুল ১ টি ছড়া
পেঁয়াজ,কাটা ১ টে. চা. লবণ ২ চা. চা.
জিরা,বাটা ১ চা. চা. পেঁয়াজ,কুচি ১ টে. চা.
ধনে,বাটা ১ টে. চা. রসুন,ছেঁচা ১ চা. চা.
গোলমরিচ,বাটা ৬ টি সয়াবিন তেল ২ চা. চা.

১। খাসীর পায়ায় ডুবো পানি দিয়ে সিদ্ধ কর।
২। পানি শুকিয়ে অর্ধেক হলে হলুদ থেকে লবণ পর্যন্ত সব মসলা দাও। আরও সিদ্ধ কর। হাড় খুব সিদ্ধ হয়ে নরম হলে নামাও।
৩। তেলে পেঁয়াজ কুচি ও রসুন সামান্য বাদামী রং করে সুপ বাগাড় দাও।
৪। গরম সুপ পরিবেশন কর। গরুর পায়ার সুপ ও একই পদ্ধতিতে হবে। এতে মসলার পরিমাণ পায়ার আন্দাজে দিতে হবে।
—————————–
সিদ্দিকা কবীর
রান্না খাদ্য পুষ্টি

Post a Comment

Notice

 
Top